জাতির সংবাদ সম্মেলন।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বর্তমান তরুণ প্রজন্মের ওপর। ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধ, সততা ও দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা গড়ে তোলা জরুরি। তিনি বলেন, যুব প্রজন্ম আমার প্রজন্মের তুলনায় এই সংকটের মোকাবিলায় আরও বেশি অবদান রাখতে পারবে […]
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা পরিবার ও সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজার, তত্তীপুর, সাত্তারমোড়, শেখটোলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের […]
শামীম রেজা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের রহস্য জনক মৃ’ত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার এস,আই নজরুল ইসলাম তার পরিবারের বরাত দিয়ে জানান, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম রাত আড়াইটার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে বমি করে,এর পরেই সে মারা যায়। গ্যাস ট্যাবলেট খেয়ে সে আত্মহত্যা করেছে তার পরিবারের এমন […]
জাতির সংবাদ ডটকম।। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে।’ জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে […]
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।। মোবাইল চালাতে না পেরে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের ছেলে হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মহিন উদ্দিন (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মহিনের বাবা […]
বেরোবি প্রতিনিধি।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে প্রফেসর ড. মোঃ শওকাত আলীকে বিভিন্ন বিভাগ, দপ্তর ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য দপ্তরে তারা উপস্থিত হয়ে ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জ্ঞাপন করেন। গত ২০২৪ সালের ১৮ […]
পাইকগাছা প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। আজ (১৮ সেপ্টেম্বর, ২০২৫) আইন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করেছে। উল্লেখ্য, জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ-এই তিন পর্যায়ের বিচারকগণকে একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়। একই বিচারকের ওপর এই দ্বৈত দায়িত্ব […]
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, পূজার আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি, তবে দেশজুড়ে প্রতিটি মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) […]
মোঃ মোহন আলী।। বাংলাদেশের খেলাধুলার ভুবনে যুগান্তকারী ঘোষণা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে প্রতিটি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ শিক্ষা, খেলাধুলা ও পারিবারিক দায়িত্বভার বহন করা […]