নিজস্ব প্রতিনিধি।। নোয়াখালী জেলা সমিতি, ঢাকা কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) নির্বাচনে নির্বাহী সদস্য পদে মো: ফয়েজ উল্লাহ মানিক বিজয়ী হয়েছেন। প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ শ্লোগান নিয়ে ১৩ সেপ্টেম্বর ২০২৫ এম এ খান বেলাল-আব্দুল মাবুদ দুলাল পরিষদে তিনি নির্বাচিত হন। মো: ফয়েজ উল্লাহ মানিক এর এই নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন এর পক্ষ […]
জাতির সংবাদ ডটকম।। সার আমদানিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যম কর্মীদের হুমকি দেওয়ার প্রতিবাদে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ‘বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ’। আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে সাংবাদিক নেতারা কৃষি সচিবের অপসারণ এবং সার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তের জোর দাবি জানান। […]
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে পড়েছে। তবে মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে […]
নিজস্ব প্রতিবেদক: পূজা উদযাপন পরিষদের নেতাদের আমন্ত্রণেঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মন্দির পরিদর্শনে যান তিনি। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন […]
বিনোদন ডেস্ক: একটি ইউটিউব আসক্ত বাবার জীবন দর্শন ও বিয়ের ‘সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট’ নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘বিয়ে যখন এক্সপেরিমেন্ট’। প্রযোজনা সংস্থা ‘আমার নাটক’–এর ব্যানারে নির্মিত এই নাটক খুব শীঘ্রই ইউটিউব–এ মুক্তি পাবে। নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুমেল আহমদ, এবং পরিচালনা করছেন তারেক শিকদার। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন পাবেল আহমদ। ‘আমার নাটক’–এর পক্ষ থেকে জানানো […]
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। আন্দোলন শুরুর আগে থেকেই পরিকল্পনা জানা থাকা সত্ত্বেও কেন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলো, তার পাঁচটি প্রধান কারণ নিচে তুলে ধরা হলো: আন্দোলনের পরিকল্পনা আগে থেকে জানা থাকলেও ঠিক কী কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে রাষ্ট্র, এ সংক্রান্ত পাঁচটি কারণ […]
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে গ্রুপ পর্বে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে হংকং। আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ওই দুই ম্যাচে হেরেছে তারা। ফলে প্রথম পর্ব থেকেই তাদের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেছে। সামান্য যে সম্ভাবনাটুকু রয়েছে, সে সম্ভাবনা টিকে থাকবে, যদি তারা শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে। এরই মধ্যে দুই ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে হংকং। […]
জাতির সংবাদ ডটকম।। অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন […]
জাতির সংবাদ ডটকম।। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি […]
মোঃ মোহন আলী।। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। তাদের খেলাধুলা ও পড়াশোনার যাবতীয় দায়িত্ব সরকার বহন করবে। সোমবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রতিভাবান […]