নিজস্ব প্রতিবেদক: পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ কথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম। একটি […]
নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আমাদের জাতির জন্য […]
নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের শিকার শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে […]
নিজস্ব প্রতিবেদক:: বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান,বন্ধ থাকা পাটকল ও চিনিকলগুলো দ্রুত খুলে দিয়ে সেখানে পুরনো শ্রমিকদের বহাল ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত নির্বাচনী […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের ১৭ বছর পূর্ণ হলো আজ। দিনটি সরকারিভাবে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনে ঘটে যাওয়া ওই নৃশংস ঘটনায় প্রাণ হারান ৭৪ জন—এর মধ্যে ছিলেন বিডিআরের মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী-শিশুসহ আরও ১৭ জন। […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজকশন ও নার্সের অবহেলায় আরোহী নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত আরোহী উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা […]
নিজস্ব প্রতিবেদক: গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে ঘাটতি ছিল ৪৬ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘাটতি বেড়ে যাচ্ছে ক্রমবর্ধমান হারে। যদিও ওই সময়ে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। […]
নিজস্ব প্রতিবেদক: ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানিয়েছেন, এখন পর্যন্ত এনসিপি স্বতন্ত্রভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের শেষ মুহূর্তে কোনো রাজনৈতিক জোট গঠন করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে […]
জাতির সংবাদ ডটকম।। সকল প্রকার অনিয়ম, দুর্নীতি আর দুর্বৃত্তায়নের পথ পরিহার করে সত্য, সুন্দর আর সততার পথে পরিচালিত হয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির সংকল্পে শপথ নিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেন, দেশের মালিক জনগণ। জনগণের জন্য একটি সুন্দর আগামী বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী ইশতেহার […]
স্টাফ রিপোর্টার: (২৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার সিলেট মহানগর ৩০নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, গত ১৫ বছরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। তিনি জানান, রাষ্ট্র সংস্কার কর্মসূচির […]