শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিনাজপুর,সিটিসি র্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় […]
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীতে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ মোট ৯টি মামলার অভিযোগপত্র (চার্জসীট) দাখিল করেছে পুলিশ। মামলাগুলো তদন্ত করেছে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এসব মামলায় অভিযুক্ত হয়েছেন মোট ৫২৯ জন। গেল কয়েকদিনে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক। […]
নিজস্ব প্রতিবেদক: চুরি হওয়া অর্থের পাচার রোধ করতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা প্রায়শই জানি এই পাচার হওয়া অর্থ কোথা থেকে এসেছে, কিন্তু তা […]
বেরোবি প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো বড় পর্দায় (বিগ স্ক্রিনে) সিনেমা প্রদর্শন করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রদর্শিত হয় ‘উৎসব’ সিনেমা। পুরো আয়োজনটির উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রতিবছরের মতো এবারের ৩ সেপ্টেম্বর ছিল ১৫তম ব্যাচের ব্যাচ ডে। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা (১৫তম […]
নিজস্ব প্রতিবেদক: বিভক্তির প্রায় আট বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ আবারও এক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’-কে এক করে ‘স্বরাষ্ট্র […]
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অনুষ্ঠিত হয়েছে বিশাল আনন্দ র্যালি ও শোভাযাত্রা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটা হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে এসে সমাপ্ত হয়। হাজারো নেতা–কর্মী, সমর্থক ও স্থানীয় জনতার অংশগ্রহণে বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত […]
শামীম রেজা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে আপেল নামের এক স্কুল ছাত্র নিখোঁজের পাঁচ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। আপেল উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। নিহত আপেল স্থানীয় মাহমুদবাগ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল […]
স্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির আয়োজনে সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু’র নের্তৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে দিবসটি উপলক্ষে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান […]
শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পর তার বন্ধুরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। নিখোঁজ স্কুলছাত্র আপেল কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। এলাকাবাসী সূত্রে […]
মৌলভীবাজার প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও মৌলভীবাজার জেলা শাখা থেকে স্থায়ী বহিষ্কার হওয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন বলেছেন, তাকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) মৌলভীবাজারে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বহিষ্কারের পেছনের ঘটনা তুলে ধরে সত্য উদঘাটনের আহ্বান জানান। তিনি দাবি […]