স্টাফ রিপোর্টার: সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এদিন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কৃষক কার্ড চালু সংক্রান্ত সভাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করবেন। এরইমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও মেজর জেনারেল মির মুসফিকুর রহমান।
জাতির সংবাদ ডটকম।। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বশান্তি কুঠিরের উপাসক-উপাসিকা পরিষদের একটি প্রতিনিধি দল। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বেইলি রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবন ‘পার্বত্য কমপ্লেক্স’-এ এই সাক্ষাৎ অনুষ্ঠান সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পরিতোষ চাকমার নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। এসময় বিশ্বশান্তি কুঠিরের […]
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।। কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামের সাথে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে আমি প্রশাসনের পাশে থাকবো। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা […]
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো শস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আসেন। এই সময়ে তাঁকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ।’ প্রধানমন্ত্রী তিনবাহিনীর প্রধানগণের […]
মোঃ মোহন আলী : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক। আজ সোমবার বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। দায়িত্বশীল সূত্র […]
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্ভরযোগ্য একাধিক সূত্র ডেপুটি স্পিকার হওয়ার পথে এগিয়ে আছেন কোন তিনজন। নির্ভরযোগ্য সূত্র জানায়, স্পিকার পদে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রবীণ তিন নেতার নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি ডেপুটি স্পিকার পদে তিনজন এবং সরকারদলীয় […]
জাতির সংবাদ ডটকম।। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ট্রাইব্যুনালের জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান রোববার […]
জাতির সংবাদ ডটকম।। ঢাকা দক্ষিণ ও উত্তরসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম, এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক দায়িত্ব […]
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। রোববার (২২ ফেব্রুয়ারি) তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। পারিবারিক ও দলীয় সূত্রে […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন। এই তথ্য রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান। আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। থার্ড টার্মিনাল কবে […]