জাতির সংবাদ ডটকম।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। সরকারের ভেতরের একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন ক্ষমতায় আসতে না পারে। বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র […]
শেখ আব্দুস সালামঃ চিংড়ি উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা চিংড়ি চাষী রয়্যাল ফিস কালচার ও রয়্যাল ফিস ট্রেডিং এর সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার বেলা ১টায় পৌরসভা শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় একাধিক ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে ক্রেস্টসহ ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া […]
নিজস্ব প্রতিবেদক: আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে ন্যায্য সমাধান করা হবে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। ফাওজুল কবির বিদ্যুৎ, জ্বালানি […]
স্টাফ রিপোর্টার: মোহাম্মদ মাসুদ রচিত “জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার” বইটি বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর একটি বিস্তৃত ও তথ্যবহুল আলোচনা। এটি কেবল একটি সাধারণ জীবনীগ্রন্থ নয়, বরং একজন মহান নেতার বহুমাত্রিক অবদানকে তুলে ধরার একটি গভীর প্রয়াস। লেখক বইটিতে ১২টি ভিন্ন প্রবন্ধ সংকলন করেছেন, […]
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে কোনো ইস্যু তৈরি করে কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে, তা বরদাশত করা হবে না। বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরকে দেওয়া জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় হিন্দু সম্প্রদায়ের যে […]
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের জামাদারপাড়া গ্রামে এক ব্যক্তির দাফনকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর চলেছে টানাপোড়েন। দবিরুল ইসলাম (৫২) নামের ওই ব্যক্তি ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তিনি দয়ালবাবা নামে একটি তরিকার অনুসারী ছিলেন এ অভিযোগে তার জানাজা ও দাফন নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয় দ্বিধা–দ্বন্দ্ব। মঙ্গলবার রাত তিনটার […]
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি।। রাজশাহী জেলার, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মতিনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। মতিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ২৬ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলার কাশিমালা এলাকা থেকে তাকে আটক করেন গোদাগাড়ী থানা পুলিশ। মোঃ আব্দুল মতিন উপজেলার মোহনপুর ইউপির , কাশিমালা এলাকার মৃত […]
জাতির সংবাদ ডটকম।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি (সহসভাপতি) পদে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে বুধবার (২৭ আগস্ট) আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, মঙ্গলবার (২৬ […]
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছেন, দেশটির রাষ্ট্রায়ত্ত এল ইখবারিয়া টিভি এ খবর জানিয়েছে। গণমাধ্যমটি বুধবার ভোরে জানায়, ইসরায়েলি ড্রোনগুলো দামেস্কের দক্ষিণে আল-কিসওয়াহ শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর অবস্থানে হামলা চালায়। এই হামলার সময় চলছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা হ্রাস সংক্রান্ত আলোচনা। বিশেষ করে, সিরিয়ার […]
ক্রীড়া ডেস্ক: দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এলো নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছায় তারা। দুপুরের ফ্লাইটেই সিলেটে চলে যাবে সফরকারীরা। এবারের সফরে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এল নেদারল্যান্ডস। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে তারা […]