বেরোবি প্রতিনিধি, ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুজ্জামান আরিফের। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তবে কীভাবে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে সে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের ৩টি হত্যা ও ২টি হত্যা চেষ্টা […]
শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করা হয় হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া ও কচুয়া ইউনিয়নের সীমানা উল্ল্যা নদী ঘেসে হেলেঞ্চা গ্রামে এ অভিযান চালানো হয়। আটক আশরাফুল ইসলাম […]
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে কথিত কাজের মেয়ে বা গৃহকর্মী সাপ্লাই চক্র। নানা কৌশলে তারা পরিবারের মধ্যে গৃহকর্মী ঢুকিয়ে দিয়ে পরে মিথ্যা নির্যাতনের অভিযোগ তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টা করছে। এবার সেই চক্রের টার্গেট হয়েছেন ব্যারিস্টার মুহাম্মদ ওমর সোয়েব চৌধুরী। তার বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। তবে […]
জাতির সংবাদ ডটকম।। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলার আজকে পর্যন্ত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। আজকে এই মামলায় রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিবুল ইসলাম, একই মেডিকেলের অফিস সহকারী মো. গিয়াসউদ্দিন ও কুষ্টিয়ার সাংবাদিক শরিফুল ইসলামের সাক্ষ্য গ্রহণ ও জেরা […]
বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। তবে তিনি চান, ক্ষমতায় যারা আসবেন তারা অন্তত “রয়ে-সয়ে চুরি করুন।” সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ অনুষ্ঠানে দাউদ হাসান রনির সঙ্গে কথোপকথনে এসব মন্তব্য করেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে রাজনীতি, মত প্রকাশের স্বাধীনতা ও মব […]
ক্রীড়া ডেস্ক: আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, তারা অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের হোয়াইট-বল সিরিজ আয়োজন করবে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজ […]
জাতির সংবাদ ডটকম।। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। […]
জাতির সংবাদ ডটকম।। বরিশাল প্রতিনিধিঃ আজ বেলা ১০ ঘটিকায় মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নদীর পাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয় । ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হওয়া ঘোষেরচর দাখিল মাদ্রাসাটি নাজিরপুরের পুরাতন প্রতিষ্ঠানের একটি। নদী ভাঙনের ফলে মাদ্রাসাটি নদী থেকে মাত্র ৫ গজ দুরে। দীর্ঘ প্রায় ৬৫ বছরে এই প্রতিষ্ঠান আলোকিত […]
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তেল আবিবের কাছে অবতরণ করায় উদ্বেগ বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এখন ওই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের ওয়েবসাইট ওয়াইনেট নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের ওয়েবসাইট ওয়াইনেট নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা […]
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক শেষে সাংবাদিকরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ […]