নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের অক্টোবর মাসের ১৯ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ১১ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ১ হাজার ৭১০ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৩৯ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ১ জুলাই […]
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দায়সারাভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের আইনি ভিত্তি ও নিশ্চয়তা না পাওয়ায় তার দল ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করেনি। তিনি স্পষ্ট জানান, এনসিপি তাদের অবস্থান থেকে আগামী দিনে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের […]
মোঃ মোহন আলী।। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরাতন খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্তানি আওয়ামী নীলনকশা রুখে দিতে হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে। তার পূর্বে পাঁচটি […]
নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রিভিশন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। সোমবার বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক […]
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সরকার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার সরকারি তথ্য বিবরণী থেকে জানা গেছে, দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশসহ সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াসের নেতৃত্বে পুলিশের গাড়িতে মারজান উদ্দিন (২৯) নামে এক যুবক বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে থানা প্রাঙ্গণে মব সৃষ্টির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, মারধরকারীরা উপজেলা বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মি এবং উপজেলা যুবদলের […]
জাতির সংবাদ ডটকম।। ‘ইসলামী সমাজ’ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন-বিধানদাতা ও শাসনকর্তা মেনে নিলে এবং আলকুরআন বিরোধী সংবিধান ও এরই ধারক-বাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করলে আল্লাহর সাথে কুফর এবং শিক্ক করা হয়। তিনি বলেন, গণতন্ত্রের মাধ্যমে সমাজ ও […]
স্টাফ রিপোর্টার: “বি এ হ্যান্ড ওয়াসিং হিরো, হাত ধোয়ার হিরো হন”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে সোমবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ হতে নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য […]
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এ সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শকসহ […]
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সজাগ হয়েছে শিক্ষা প্রশাসন। সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ মাঠ পর্যায়ের শিক্ষা দপ্তরগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৯ অক্টোবর) জারি করা মাউশির নোটিশে বলা হয়, প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে রুম ছাড়ার আগে ফ্যান, […]