নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক […]
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের প্রেসিডেন্ট ও সাবেক সামরিক প্রধান মিন অং হ্লাইং বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন। বেসামরিক নেতা হিসেবে এটি তার প্রথম থাইল্যান্ড সফর। আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়া মিয়ানমারকে আবারও কূটনৈতিক মূলধারায় ফিরিয়ে আনাই এ সফরের লক্ষ্য। জেনারেল হিসেবে তিনি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন। ওই অভ্যুত্থানে গণতান্ত্রিক নেতা অং সান সু চি […]
আবুল কাশেম জামালপুরঃযথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। বুধবার (০৫ আগষ্ট) সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচির শুরুতেই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় […]
আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এদিন সকাল ১০টায় নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় শোভাযাত্রার […]
জাতির সংবাদ ডটকম।। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ০৫ আগস্ট ২০২৬ খ্রি. বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে পিরোজপুরের কেন্দ্রীয় […]
নিজস্ব প্রকিবেদক: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে […]
নিজস্ব প্রতিবেদক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। তিনি বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচেয়ে পবিত্র দায়িত্ব। যারা আহত হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, […]
নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হলো। আজ বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত এ জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর সুরাহ ফাতেহা পাঠ […]
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয় আবেদন এবং ভিসা প্রসেসিং সেবা আরও সহজ ও সুসংগঠিত করতে এক যৌথ দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হয়েছে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘ওভারসীজ এডুকেয়ার’ (খুলনা) এবং ‘এডু উইংস হাব’ (রাজশাহী)। সম্প্রতি এই দুই স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য হলো খুলনা ও রাজশাহী […]
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।। জুলাই আন্দোলনে গণহত্যায় সম্পৃক্ত ফ্যাসিস্টদের বিচার, রায় কার্যকর করা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয়। মনোহরগঞ্জ […]