আবুল কাশেম জামালপুরঃ- সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে ৫ আগস্ট গণঅভ্যূত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের সমাধিতে পুস্প স্তবক অর্পন ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। ইউএনও এস.এম. আলমগীর এবং অফিসার ইনচার্জ শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য র্যালী শেষে শহিদ পরিবারের সাথে […]
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার র্যালী করেছে দলটি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে শুরু করে র্যালীটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরবর্তীতে যুবদলের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা […]
নিজস্ব প্রতিবেদক: ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় দুই মাসের আলোচনায় ১৯ মৌলিক সংস্কারের বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলাপ-আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসেছে। […]
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ৩৬ জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যারি অনুষ্ঠিত হয়েছে। “জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক এই র্যালিটি আজ মঙ্গলবার সকাল ৯টায় পৌরসভা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শান্তিমোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে […]
জাতির সংবাদ ডটকম।। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অদ্য ০৫ আগস্ট খ্রি. মঙ্গলবার সকাল ১১.০০ টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। […]
নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে আকাঙ্খা নিয়ে ঘোষণাপত্র চেয়েছিলাম তার পুরোপুরি তাতে উঠে আসেনি। মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন না হলেও ঘোষণাপত্রটি বাস্তবায়িত হলে সবার আশা পূরণ হবে। […]
নিজস্ব প্রতিবেদক: জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিন ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্র-গণ-অভ্যুত্থান ২০২৪’-এর উপযুক্ত […]
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘুরে ঘুরে দেখেন। জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থাণের প্রেক্ষাপট, সংগ্রাম, শহিদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় […]
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী পালন উপলক্ষে গণমিছিল করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত। মঙ্গলবার সকালে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে গণমিছিলে অংশ নেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির […]
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা “জুলাই আন্দোলন”-এর শহীদ মনির হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টায় শহিদ মনিরের কবরে ফুল এবং জিয়ারত শেষে জুলাই আন্দোলনে সকল শহিদদের মাগফিরাত এবং আহত সবার সুস্থতা কামনা […]