নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আপনারা […]
জাতির সংবাদ ডটকম : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তাকে আইনগত কাঠামোর মধ্যে আনতে হবে। তিনি বলেন, বিশ্বজুড়ে পরিবেশ মানবাধিকার রক্ষাকারীরা হত্যা ও সহিংসতার শিকার হচ্ছেন, যা জাতিসংঘও বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাংলাদেশের জাতীয় আইনেও এ বিষয়টির প্রতিফলন থাকা […]
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মনীষী অতীশ দীপঙ্করের জ্ঞান, দর্শন, ধর্মচর্চা, কর্ম, শিক্ষা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে জন্মভূমি বাংলাদেশে তার নামে একটি বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়ায় বোধিজ্ঞান কেন্দ্র (বৌদ্ধ বিহার) আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]
জাতির সংবাদ ডটকম।। খুলনার কয়রা উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের একমাত্র শ্যালক সেলিম হাওলাদারকে ৪৪ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ৬নং কয়রা এলাকায় মৃত এইচএম শওকত হোসেনের ছেলে সেলিম হাওলাদারের ঘরের ফ্রিজ থেকে এসব মাংশ জব্দ করা হয়। শুক্রবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতার সেলিম হাওলাদার […]
বেরোবি প্রতিনিধি।। জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও তরুণদের দাবি বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে রংপুরে অনুষ্ঠিত হলো এক অভিনব ফ্ল্যাশমব। ‘ভয়েসেস অব ক্লাইমেট: আওয়ার ক্লাইমেট, আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই আয়োজন হয়। দেশজুড়ে তরুণদের অংশগ্রহণে পরিচালিত এই ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন। রংপুরে ফ্ল্যাশমবটি আয়োজন করে তরুণ […]
শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত কর্মীদের নিবিড় ও নিরলসভাবে কাজ করতে হবে।প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে জামায়াতের প্রার্থীদের জন্য ভোট চাইতে হবে। মিথ্যা প্রোপাগান্ডা সম্পর্কে জনগনকে অবহিত করতে হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত গোবিন্দগঞ্জ মডেল মসজিদে অনুষ্ঠিত আসন ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় […]
নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘ ১৫ বছর বিএনপিকে ভাঙতে নানা ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক বলেছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত ১৫ বছরে দলকে ভাঙতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে তা ব্যর্থ হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। দল যাকে মনোনয়ন দেবে, তার […]
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে শান্তিতে নোবেল পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র […]
ক্রীড়া ডেস্ক: জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। গাজায় ইসরায়েলি সামরিক আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ স্বরূপ এ সিদ্ধান্ত নিয়েছে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। আগামী ১৯ অক্টোবর থেকে জাকার্তায় শুরু হতে যাচ্ছে বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। যেখানে ৮৬টি […]
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই সনদকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। আজ (শুক্রবার) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব […]