রাকিব হোসেন ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরায় যুব মহিলা লীগের নেত্রী নাহিদ সুলতানা প্রিয়া (২৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উত্তরায় মধ্যরাতে প্রিয়াঙ্কা রান ওয়ে সিটিতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাজধানীর উত্তরা থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। এই সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গ্রেফতার নাহিদ […]
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা কুমিল্লার মনোহরগঞ্জে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও গাজালা পারভীন রুহি। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মজনু, এসএম মনসুর, মাসুদুল আলম বাচ্চু, […]
জাতির সংবাদ ডটকম।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি। নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নয়, এটি সমাজের সামগ্রিক অগ্রগতির পথে বড় বাধা। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, দ্রুত বিচার, […]
জাতির সংবাদ ডটকম।। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (BMSS) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, মহাখালী ডিওএইচএস -এর মতো জনবসতিপূর্ণ ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘেরা আবাসিক এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবি)’র মতো একটি বহুজাতিক তামাক কোম্পানি দীর্ঘদিন ধরে তামাক পণ্য উৎপাদন করছে। এখানে অবস্থিত তামাক কারখানাটি হতে নির্গত দূষিত বাতাসের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার […]
বেরোবি প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিন্ডিকেটের ১০৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ রয়েছে। কেননা, বিগত জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের অন্যতম দাবী ছিল- শিক্ষা প্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা। এই দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৮-১০-২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- […]
বেরোবি প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, […]
নিজস্ব প্রতিবেদক: ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়নের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একাধিক দফা আলোচনা হলেও শেষ মুহূর্তে সমঝোতা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবারের […]
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন […]
ক্রীড়া ডেস্ক: পিঠের ইনজুরির কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমিরাতের বিপক্ষে শুধু তৃতীয়টিতে নয়, পিঠের চোটে ভোগা সৌম্য কোনো ম্যাচই খেলতে পারেননি। গত এক সপ্তাহ ধরেই ব্যথায় ভুগছিলেন বলে […]
আান্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের কিশতওয়ার এলাকায় বৃহস্পতিবার (২২ মে) অভিযান চালানোর সময় সশস্ত্র সংঘর্ষে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, গোলাগুলিতে সেনাসদস্য গুরুতর আহত হন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। কাশ্মীর অঞ্চলটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এবং ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই দু’দেশের মধ্যে বিভক্ত […]