আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে ট্রাম্প প্রশাসনের “অস্পষ্ট শব্দ” ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মার্কিন কংগ্রেস সদস্য। বিবিসির সাথে সাক্ষাৎকারে ডেমোক্র্যাট ব্র্যাড শেরম্যান বলেছেন, ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছে যা প্রায় “নয়টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট”। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন […]
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন। কিন্তু এরপরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা। সে কারণে দেশটির ভেতরে ও বাইরে থেকে এখন নজর দেয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন […]
ক্রীড়া ডেস্ক: কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ফিরতি লেগে বাংলাদেশে আসছে দ্য গ্রিন ম্যানরা। আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় তিন ম্যাচের এই সিরিজের সূচি আজ (২৫ জুন) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে […]
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ভর্তির অনিশ্চয়তায় থাকা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা মো. বায়েজিদ বোস্তামীকে আর্থিক সহযোগিতা করেন তিনি। এর আগে গত ২৩ জুন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে […]
বেরোবি প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্লেনডেড লার্নিং বা মিশ্র শিক্ষণ পদ্ধতি বর্তমানে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, এই শিক্ষণ পদ্ধতিতে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান এবং অনলাইন শিক্ষার সমন্বয় ঘটানো হয়। ব্লেনডেড লার্নিং পদ্ধতি বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও দক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও […]
জাতির সংবাদ ডটকম।। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাজারো প্রাণ আর রক্তের স্রোত মাড়িয়ে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে তার প্রধান আকাঙ্ক্ষা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। হাসিনার মত একচ্ছত্র ক্ষমতা চর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবেনা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মত নিয়োগ ব্যবস্থা বজায় রাখা ফ্যাসিবাদী নীতিতে অটল থাকার শামীল। আজ রাজধানীর […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি — নোয়াখালীর সদর উপজেলায় এক কিশোরী মাদরাসা ছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও র্যাব-৬। বুধবার (২৫ জুন) দুপুরের দিকে র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ […]
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার আহ্বান জানিয়ে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐক্যবদ্ধভাবে সবাই যেভাবে আন্দোলন করেছে, সনদ তৈরিতেও সবাই ঐক্যবদ্ধ হতে পারবে। বুধবার (২৫ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের বৈঠকের আগে এ কথা বলেন তিনি। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে […]
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির। আমরা আসামি। বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের পুরোনো কবিরা বলে গেছেন, […]
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা পুরো মাদরাসা মাঠ জুড়ে থইথই পানি। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ডেঙ্গু আতঙ্ক ও চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক, শিক্ষার্থী এবং মাদরাসায় আগত অভিভাবকদের। এমন চিত্র দেখা গেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সংগীত পরিবেশন এবং খেলাধুলা ব্যাহত হচ্ছে। […]