জাতির সংবাদ ডটকম।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, দেশে কাঠের ওপর চাপ দিন দিন বাড়ছে। এই চাপ কমাতে আসবাবপত্র তৈরিতে কাঠের বিকল্প হিসেবে বাঁশ ব্যবহারে উদ্যোগী হতে হবে। বাঁশ সহজলভ্য, দ্রুত বেড়ে ওঠে এবং পরিবেশবান্ধব। […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু চট্রগ্রাম রুটে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় কাউন্টারের লোকজনের বিরুদ্ধে এক যাত্রীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডের বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এই ঘটনা ঘটে। হামলার শিকার যাত্রীর নাম মো.আলাউদ্দিন (৩০)। তিনি পাশ্ববর্তী কবিরহাট […]
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন যে, তেহরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং তাদের আক্রমণ আরও তীব্র করবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু এর শেষ কবে হবে, তা আমরাই ঠিক করব।’ তিনি আরও দাবি করেন, এই সংঘাত মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর […]
জাতির সংবাদ ডেস্ক: চার দিনের সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) বিমান […]
স্টাফ রিপোর্টার নওগাঁঃ যখন পুরোদেশ ঈদুল আযাহার আনন্দে মেতে উঠেছে। সবাই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, তখনও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিতপ্রাণ কর্মী। ঈদের ছুটিতেও নওগাঁর পোরশা উপজেলার ৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মানব সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ […]
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ- উল -আযাহার ছুটিতে সকলে পরিবারের সঙ্গে যখন সময় কাটাতে ব্যস্ত, ঠিক তখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার সাপাহার উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের […]
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের জাফলংসহ বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শনিবার সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, মহাপরিকল্পনায় পাথর উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা প্রাধান্য পাবে। […]
আবুল কাশেম জামালপুরঃ– জামালপুর সদর থানার পলাশগড়ে গৃহবর্ধূ বিউটি বেগম (২২)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুন বিকেল ৪টার দিকে উদ্ধার শেষে পোস্টমর্টেম শেষে সন্ধ্যায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে। ওই গৃহবধূ মেলান্দহ থানার চরবসন্ত গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। ৩ বছর আগে পলাশগড় গ্রামের আয়নাল হকের ছেলে মোবারক হোসেনের সাথে বিউটি বেগমের বিয়ে […]
জাতির সংবাদ ডটকম ডেস্ক।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার একান্ত বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মনে করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ গঠনমূলক, গণতান্ত্রিক এবং সহযোগিতাপূর্ণ রাজনীতির পথে বহুদূর এগিয়ে গেলো৷ আমরা আশা করছি, আমাদের যুগপৎ আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী দূরদর্শী রাষ্ট্রনেতা জনাব তারেক রহমান প্রস্তাবিত […]
জাতির সংবাদ ডটকম।। নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত দেশের নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “ইনসানিয়াত বিপ্লব আগে থেকেই বলে আসছিলো এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী নয়। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই।” তবে সময়সূচি পরিবর্তনই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক ও সুষ্ঠু […]