নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, ঢাকার রাষ্ট্রীয় অতিথি […]
নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদুল আজহা—ইসলামী ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিনটি ঘিরে সারা দেশের মানুষ যখন আত্মীয়-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে মগ্ন, তখন সেই আনন্দের পেছনে নিশ্চুপভাবে কাজ করে যাচ্ছেন দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঈদের দিনেও দায়িত্বপালনে ছিলেন তারা, যেন নাগরিকরা নিরাপদে ও নিশ্চিন্তে ঈদ […]
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় নামাজ শুরু হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত […]
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি ‘জুলাই সনদ’ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনাদের নিশ্চয়ই […]
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া শুক্রবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাতে জানা গেছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। নিহতদের সবাই ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মী ছিলেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, এই হামলায় রাশিয়া ৪০৭টি ড্রোন ও ৪৫টি ক্রুজ এবং […]
ক্রীড়া ডেস্ক: দেশের জার্সিতে খেলার সুযোগ না মিললেও আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে খেলছিলেন এই লেগ স্পিনার। গত মরসুমে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলেছেন। সেটাই ছিল পেশাদার ক্রিকেটে তাঁর শেষ টুর্নামেন্ট। ভারতের লেগ স্পিনার পিয়ুষ চাওলা দীর্ঘ প্রায় দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার শেষে অবসর ঘোষণা করলেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার শুক্রবার সামাজিক মাধ্যমে […]
নিজস্ব প্রতিবেদক: গুলশানের বাসা ‘ফিরোজা’য় ঈদ উদযাপন করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সন্তান তারেক রহমান লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদ করছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান […]
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১০ জিলহজ ৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশন ও দেশের খ্যাতনামা […]
নিজস্ব প্রতিবেদক: এ বছর কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত এবং গরিববান্ধব করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। ভাষণের শুরুতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী-পুরুষ সবাইকে […]
জাতির সংবাদ ডটকম।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাসটেইনেবল প্লাস্টিক ব্যবস্থাপনার জন্য বৈশ্বিক প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্বন নিরপেক্ষ ও শূন্য-কার্বন উন্নয়ন পথে সবাইকে একসাথে কাজ করতে হবে। গতকাল দক্ষিণ কোরিয়ার জেজু স্পেশাল সেল্ফ-গভার্নিং প্রভিন্সে […]