আবদুল বাসেদ নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দ্রুতগতির একটি বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা পার্শ্ববর্তী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজি চালিত […]
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আতিক বিন কয়েছ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনও […]
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে […]
নিজস্ব প্রতিবেদক: ইউরোপের স্লোভাকিয়া ও চেক রিপাবলিক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । আইএসপিআর জানায়, সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ […]
আবদুল বাসেদ নোয়াখালী প্রতিনিধি- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় নোয়াখালীর কবিরহাটে ২২০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। এ সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। শুক্রবার (৩ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলামের […]
আবদুল বাসেদ নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর চাটখিলে প্রবাসীর স্ত্রী তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও দাবি করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত […]
নিজস্ব প্রতিবেদক: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা […]
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম আলোচিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর এই সংগঠনের নির্বাচন ঘিরে প্রতিবারই তৈরি হয় ব্যাপক আলোচনা-উত্তেজনা। তবে এবার এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোনো উত্তাপ বা কাদা ছোড়াছুড়ি দেখা যায়নি। ফলে সংশ্লিষ্টদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কাগজবিহীন বন্দর পরিচালনার লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বন্দরের টার্মিনাল পরিচালনা ব্যবস্থা (টিওএস) উন্নত করে পণ্য খালাসের ডেলিভারি সংক্রান্ত সব ধরনের কাগজনির্ভর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে ডেলিভারি আদেশের আবেদন থেকে শুরু করে পণ্য বা কনটেইনার বন্দর ত্যাগের চূড়ান্ত অনুমতি পর্যন্ত প্রতিটি ধাপ সম্পূর্ণ অনলাইনে […]
ক্রীড়া ডেস্ক : হারারেতে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। দীর্ঘ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে যাওয়া ম্যাচের একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, এমন ধারণাকে নাকচ করে দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় অনুপস্থিত থাকা সত্ত্বেও দলের পরিকল্পনায় […]