নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর (সম্পূরক) তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ জুলাই ধার্য করেছে আদালত। রোববার (২৮ জুন) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন […]
জাতির সংবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় হঠাৎ পরিদর্শনে এসে এ নির্দেশ দেন। উল্লেখ্য, এটি তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। […]
বিনোদন প্রতিবেদক: ওটিটিতে নতুন করে ফিরলেন জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২৫ জুন) হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ‘হেডলাইন’। সিরিজটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহানসহ আরও অনেকে। অপূর্ব ও ইয়াশের পাশাপাশি সিরিজে রয়েছেন আফসান আরা বিন্দু, শ্যামল মাওলা, সারিকা সাবরিন ও ফারহানা হামিদসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী। কিন্তু মুক্তির আগ পর্যন্ত যার কথা রাখা হয়েছে […]
নিজস্ব প্রতিবেদক: চীনা বিনিয়োগকারীদের আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে প্রথম শিল্পকারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা ব্যবসায়ীরাও এ লক্ষ্য পূরণের অঙ্গীকার করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে […]
নিজস্ব প্রতিবেদক:: মাদকাসক্তদের ঘৃণা না করে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মাদক নির্মূলকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরাচালান বন্ধ করতে হবে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছররা গুলিতে ৬ জন আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়। এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। […]
স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার উপজেলার করলডাঙ্গা মৌজায় আদালতের আদেশ, নিষেধাজ্ঞা ও আইনি নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার করলডাংগা (টেংরাকুড়ী) গ্রামের মোতাবুর রহমানের পুত্র ভুক্তভোগী তরিকুল ইসলাম (৫৩) এই অভিযোগ করেন। ভুক্তভোগী ও আদালতের মামলার সূত্রে জানা যায়, করলডাঙ্গা মৌজায় ২০৩৪ দাগে ১ একর ৮৪ শতকের মধ্যে সাড়ে ৮১ শতক […]
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তারেক রহমান তাঁর বাবা ও মায়ের কবরের […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এক্সিলেন্স, ফ্রেন্ডশিপ এবং রেসপেক্ট; অলিম্পিকের এই তিন মূল্যবোধকে তিনি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি।। ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও […]