থিম্পু, ভুটান প্রতিনিধি।। ভুটানের রাজধানী থিম্পুতে গত ১৫-১৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘বিমসটেক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ (JWG-ECC)-এর চতুর্থ বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট বিমসটেকের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতের নেতৃত্ব দিচ্ছে ভুটান। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এস. […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দীর্ঘ দিনের নির্বাচনহীনতা, দমন-পীড়ন ও ক্ষমতার অপব্যবহারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সোমবার দুপুরে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ […]
নিজস্ব প্রতিবেদক: জাতিসত্তা রক্ষার স্বার্থে গুমের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। […]
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের উপসচিব আবেদা আফসার রাষ্ট্রপতির আদেশক্রমে এ নির্দেশনা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী লাইসেন্সধারীদের সব বৈধ আগ্নেয়াস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এই […]
পাবনা প্রতিনিধি: গণভোটের সঙ্গে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকা না থাকা সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে পাবনা জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে […]
জাতির সংবাদ ডটকম।। তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে; শক্তি প্রয়োগের মাধ্যমে নয়। অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কারের পক্ষে মত দিতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। উপদেষ্টা আজ রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও […]
বিনোদন ডেস্ক: একাধিক ব্লকবাস্টার সিনেমার নায়িকা হয়েও হলিউডে নিজের সৌন্দর্য নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সকে। সম্প্রতি জশ হোরোউইটজের ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে অংশ নিয়ে লরেন্স জানান, কুইন্টিন টারান্টিনোর ২০১৯ সালের আলোচিত সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ না পাওয়ার পেছনে তার ‘লুক’ বা বাহ্যিক সৌন্দর্য নিয়ে সমালোচনা […]
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস কর্তৃক গঠিত গাজা বিষয়ক একটি উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে আপত্তি জানিয়ে রোববার (১৮ জানুয়ারি) তাঁর ক্ষমতাসীন জোট শরিকদের সঙ্গে একটি জরুরি বৈঠক ডেকেছেন। প্রতিবেদনে নেতানিয়াহুর লিকুদ পার্টির মুখপাত্র জানান, হোয়াইট হাউসের গঠন করা গাজা উপদেষ্টা প্যানেলের বিরোধিতার পর করণীয় ঠিক করতে ক্ষমতাসীন জোটের অংশীদারদের একটি সভা ডেকেছেন। […]
মোঃ মোহন আলী ।। রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানা জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ীস্থ ‘নবী উল্লাহ নবী টাওয়ার’ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির […]
বেরোবি প্রতিনিধি।। জাল সনদে চাকরির অভিযোগের ভিত্তিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুদক রংপুরের একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখেন। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন,বিশ্ববিদ্যালয়ে জাল সনদ দিয়ে কিছু কর্মকর্তা কর্মচারী […]