উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বলেন, এবার ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক চিকন ও উন্নতমানের চাল দেওয়া হচ্ছে। তিনি সুবিধাভোগীদের […]
জাতির সংবাদ ডটকম।। শ্রীমঙ্গলে শুক্রবার (১৩ মার্চ) শ্রীমঙ্গল–গাজীপুর রুটের রাস্তা এবং কালভার্ট মেরামত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগটি পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় পরিচালিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি মেরামতকাজের গুরুত্ব এবং স্থানীয় জনগণের সুবিধা নিয়ে বক্তব্য রাখেন। […]
বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি: ১৪ মার্চ থেকে দেশ ব্যাপী শুরু হচ্ছে পরিচ্ছন্ন অভিযান যা চলমান থাকবে প্রতি শনিবারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারীভাবে তা পরিচালা করা হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর দেয়া প্রত্যেকটি পদক্ষেপ ও নির্দেশনা যদি আমরা সঠিকভাবে পালন করি তাহেলে আমাদের […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরো জানানো হয়, একইদিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন […]
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর বিজিবি ইমানুয়েল সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি – নোয়াখালীর হাতিয়াতে পারিবারিক কলহের জেরে তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযিাগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্ত্রী মারা গেছে বুঝতে পেরে অভিযুক্ত স্বামী মো. মিলন (৩৮) পালিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে […]
মোহাম্মদ হোসেন সুমন।। কক্সবাজার, ১২ মার্চ ২০২৬: পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার সোসাইটির উদ্যোগে কক্সবাজারের হোটেল মিশুকে এক অনাড়ম্বর পরিবেশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ মোঃ হাবিব হাসানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কক্সবাজার সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড গিয়াস উদ্দিন। […]
জাতির সংবাদ ডটকম।। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতা, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর গ্রামের কৃতি সন্তান এবং মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক খান (৮৬)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি পার্টি ) […]
জাতির সংবাদ ডটকম।। খুলনা-মোংলা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ মোংলা-খুলনা মহাসড়কে একটি বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। […]