নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত আছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়েই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় […]
নিজস্ব প্রতিবেদক: দেশের ১৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের নদী অববাহিকায় কুয়াশার দাপট থাকতে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ […]
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ায় না। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াবে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। দেশের মানুষ তাদের খুঁজে বেড়াচ্ছে। ওই দেশ থেকে নানান কথা বলে কোনো লাভ নেই। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জ শহরের জুলাই ৩৬ চত্বরে শহীদদের প্রতি […]
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির […]
জাতির সংবাদ ডটকম।। পরিবেশ সুরক্ষায় করণীয় নির্ধারণে বেসরকারি উদ্যোগে নাগরিক সংস্কার কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সরকারের স্বল্প মেয়াদের কারণে নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলো সংস্কারের জন্য ৬টি কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। এক্ষেত্রে পরিবেশকে উপেক্ষা করা হয়েছে, বিষয়াট এমন নয়। […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: বহুমাত্রিক গবেষণার মাধ্যমে জ্ঞান, প্রযুক্তি ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয় ঘটিয়ে টেকসই উন্নয়ন সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক বহুমাত্রিক গবেষণা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ […]
স্টাফ রিপোর্টার: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।(শুক্রবার, ৯ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে তাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী […]
ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ায় ২৭তম অ্যাশেজ সফর ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে অন্যতম ব্যর্থ অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের মতে, কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ম্যানেজিং ডিরেক্টর রব কির অধীনে ২০২৫–২৬ অ্যাশেজ ছিল প্রস্তুতি, নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্তে একেবারেই ভরাডুবির গল্প। সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতি না থাকাই কাল হয়ে দাঁড়ায়। পার্থে মাত্র একটি তিন দিনের প্রস্তুতি […]
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইতিহাসের বড় বড় স্বৈরশাসকরা যেমন অহংকারের চূড়ায় পৌঁছে পতনের স্বাদ পেয়েছে, ট্রাম্পের পরিণতিও তেমন হবে। চলমান জনবিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট আখ্যা দিয়ে খামেনি স্পষ্ট […]
দিনাজপুর প্রতিনিধি: ‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনাজপুরে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম চালু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি দিনাজপুর বড়মাঠে দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। ‘দেশের চাবি […]