মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।। কুমিল্লার মনোহরগঞ্জে এক মানব পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনি। মঙ্গলবার রাত ৯.৪৫টার সময় মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মোঃ রেজওয়ান হোসেনের নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী উপজেলার বিপুলাসার এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বিপলাসার গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে মানব পাচারকারী সদস্য, আব্দুল কাইয়ুম (৪৬)কে গ্রেপ্তার করে। […]
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা দলীয় সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ভূমিকার সমালোচনা করে তাদের দ্রুত বদলির দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির […]
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোট। গণভোটের এই সুযোগ আগামী ৫ কিংবা ১০ বছরে আর আসবে না। ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে চলবে, তা ঠিক করে দেওয়ার এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” বুধবার (৭ জানুয়ারি) […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শির্লি বোচাওয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বরাবর লিখিত শোকবার্তাটি বুধবার (৭ জানুয়ারি, ২০২৫) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে আমি জানতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার […]
বাঙলা প্রতিদিন প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬-২০৫০ উপস্থাপন করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ (বুধবার, ৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত […]
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) উদ্বোধন করেছেন। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেশ বশির উদ্দিন মেলার সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন […]
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন৷ তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের […]
জাতির সংবাদ ডেস্ক: বছরের শুরুতেই সারা দেশে শীত জেঁকে বসেছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন জেলায় ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর ফলে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতের তাপমাত্রা কমে তীব্র শীত অনুভূত হতে পারে। শনিবার আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়, চলতি জানুয়ারি মাসে দেশে দিন […]
জাতির সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান । দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় বেগম […]
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রক্ষিত শোকবইতে তিনি স্বাক্ষর করেন। দেশের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, […]