মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম সুমন খাঁন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তা কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে দলীয় অসংখ্য নেতা–কর্মী […]
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ হারুন অর রশিদ। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২:৪৫ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট তিনি তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন।মনোনয়নপত্র জমাদানকালে তাঁর […]
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে (ডিসি অফিস) তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ […]
বিনোদন ডেস্ক: ভারতীয় ছোটপর্দার বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই। ‘রাঙা বউ’ ও ‘সোহাগ চাঁদ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেত্রী সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানে […]
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের গৃহীত […]
নিজস্ব প্রতিবেদক: সামাজিক মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে বিষয়টি বেশ আলোচনায় ছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন। তবে এটিকে গুজব বলে মন্তব্য করেছেন ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এটা গুজব। সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে চলে যাওয়ার সময় সাংবাদিকদের […]
নিজস্ব প্রতিবেদক:পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ওইদিন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এ মেলার উদ্বোধন করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় বাণিজ্য সচিব বলেন, এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির […]
ক্রীড়া ডেস্ক: ২০২৫ সাল স্মরণীয় রাখতে যা পাওয়ার তার সবই পেলেন উসমান দেম্বেলে। পিএসজিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন করতে অসামান্য অবদান রেখেছেন। তারই স্বীকৃতিতে পেয়েছেন ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরার পুরস্কার। বছর শেষ হওয়ার আগে দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও ‘সেরা পুরুষ খেলোয়াড়’ হলেন ফরাসি তারকা। বার্সেলোনা সুপারস্টার লামিনে ইয়ামাল ও আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও […]
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সোমালিয়া, মিশর এবং আফ্রিকান ইউনিয়ন। দেশগুলো এটিকে আফ্রিকার হর্ন অঞ্চলের বিরুদ্ধে ইসরাইলের বিপদজ্জনক পদক্ষেপ হিসেবেও বিবেচনা করছে। এবার সোমালিল্যান্ড ইস্যুতে ইসরাইলকে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সোমালিল্যান্ডের অবস্থান এডেন উপসাগরের তীরে, যা সরাসরি ইয়েমেনের উল্টো […]
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়ন জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং সহকারী নির্বাচন সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন […]