জাতির সংবাদ ডটকম।। রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে পলিথিন মোড়ানো এক ব্যক্তির ৭ টুকরে শরিরের খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মাথা পাওয়া যায়নাই। রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ খণ্ডিত দেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ওই মুহূর্তে পুলিশ নিহতের বয়সও নির্ধারণ […]
নিজস্ব প্রতিবেদক: দেশের চামড়া শিল্পে ১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা রয়েছে জানিয়ে এই সম্ভাবনাকে ব্যর্থ হতে দেবেন না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চামড়া খাত ১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনাময় একটি খাত। এখানে অর্থ বিনিয়োগ করলে প্রচুর রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। রোববার (১৭ মে) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন সংস্থা, গবেষক ও […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। রোববার (১৭ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় স্পিকার এবং রাষ্ট্রদূত উভয়ই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্রান্সের […]
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, “বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন একটি অনন্য প্রতিষ্ঠান। গণমানুষের কাছে হৃদরোগ বিষয়ে সচেতনতা পৌঁছে দিতে হার্ট ফাউন্ডেশন যেভাবে কাজ করেছে, অন্য কোনও প্রতিষ্ঠান সেভাবে পৌঁছাতে পারেনি।” তিনি বলেন, মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত হার্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। তাই হৃদযন্ত্রকে সুস্থ রাখতে আমাদেরকে সচেতন থাকতে হবে। […]
জাতির সংবাদ ডটকম।। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসেনা। তিনি সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের উপর হামলাকে বিরুদ্ধ মতের উপর হামলা অভিহিত করে এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্য বিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। […]
নিজস্ব প্রতিবেদক: হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে ড. ইউনূসসহ সাবেক ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। রোববার (১৭ মে) সুপ্রিম […]
ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার সঠিক তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে চাঁদ […]
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ রোববার এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জানান। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান সিনহা […]
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল […]