সৈয়দ সাইফুল করিম: গবর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন OLSA NA (Old Laboratorians Students Association North America) উদ্যোগে এক ইফতার ও পুনর্মিলনীর আয়োজন করা হয় নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভ্যালীতে এই মিলন মেলায় নিউইয়র্ক, নিউজার্সি ও পেনসিলভেনিয়ায় অবস্থানরত প্রাক্তন ল্যাবরেটরিয়ানরা পঞ্চাশজন ল্যাবরেটরিয়ান তাঁদের পরিবারসহ যোগ দেন। এর মধ্যে খোরশেদ (ল্যাব ৮০), জামান (ল্যাব ৮৭), রাসেল (ল্যাব ৯৬), গাজী (ল্যাব ৯৮), মেহরাজ (ল্যাব ০০), ফারহান (ল্যাব ০৩) এবং ( ডাঃ আজিজ, লাডলা, নাঈম, রনী, তুষার, হিমু, মিরাজ, ল্যাব ৮৩) — এর অপরিসীম পরিশ্রমের ফল হিকসভিলে ১৪০ জন অতিথিকে নিয়ে এই ইফতার । বিকেল ৫টার মধ্যেই ভেন্যু পূর্ণ হয়ে যায় এবং উদ্বোধনী পর্ব শুরু হয় বিকেল ৫টায় । ৮৩ ব্যাচের সমন্বয়ক ডাঃ আজিজ মঞ্চে উপস্থিত থেকে সকল অংশগ্রহণকারীকে স্বাগত ও ধন্যবাদ জানায়। সন্ধ্যার একটি বিশেষ আকর্ষণ ছিল ল্যাব-৬৮ এর সামিউল এর জন্মদিন উদযাপন। ল্যাবরেটরিয়ান ২০০৩ সালের ফারহান সামিউল ও তার স্ত্রীকে মঞ্চে আমন্ত্রণ জানান। ল্যাবরেটরিয়ানদের সাথে জন্মদিন উদযাপন করতে পেরে তাঁরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। রাতের খাবারের পর ফারহান ব্যাচভিত্তিকভাবে সকল ল্যাবরেটরিয়ানকে মঞ্চে ডেকে পরিচয় পর্ব ও গ্রুপ ছবি তোলার আয়োজন করেন। পুরো অনুষ্ঠান ছিল অত্যন্ত আন্তরিক, উষ্ণ ও অংশগ্রহণমূলক। ল্যাবরেটরিয়ানদের সহধর্মিণীদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয় । তাঁদেরকে ল্যাবরেটরিয়ানদের ভ্রাতৃত্ব ও ঐক্যের শক্তিশালী বন্ধন সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করে। অনুষ্ঠানজুড়ে অনেক সহধর্মিণী সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁরা তাঁদের স্বামীদের বিভিন্ন আয়োজন ও সমন্বয় কাজে সহযোগিতা করেছেন। কেউ কেউ ঘর থেকে সুস্বাদু খাবার প্রস্তুত করে নিয়ে এসেছিলেন, এর মাধ্যমে OLSANA কমিউনিটির ভ্রাতৃত্ব, সম্মান এবং পারিবারিক বন্ধনের সুন্দর স্মৃতি ধরে রাখা হয়। বিশেষ ইফতার প্ল্যাটারের পাশাপাশি ছিল হালিম, মৌসুমি ফলের প্ল্যাটার, পায়েস, আম্বালা স্টাইল স্পঞ্জ মিষ্টি, প্লেইন কেক, আইসক্রিম এবং চা। সিনিয়র ও জুনিয়র সকল ল্যাবরেটরিয়ান পরিবার ও বন্ধুদের সাথে এক সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আনন্দঘন সময় কাটিয়েছেন অনেক সময়।