পাবনা (পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়ায় মাত্র কয়েকঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। কুকুরের কামড়ে আহতদের মধ্যে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী রয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। আহতদেরকে সাঁথিয়া হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত সাঁথিয়া পৌরসদরের পিপুলিয়া, নওয়ানী, ফকিরপাড়া, […]