ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। শুক্রবার ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা কমিটির সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মো: মাজেদুর রহমান, […]