ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। দুবাইয়ে প্রথম ম্যাচেই টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত। বড় প্রতিপক্ষের বিপক্ষে লড়াই। তার আগের দিন দলকে মানসিকভাবে বেশ চাঙাই দেখা গেলো রাতের ডিনারে। অনেকেরই জানা ছিল, দলের সঙ্গে দুবাইয়ে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।এক বছরেরও কম সময়ে তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। […]