ক্রীড়া ডেস্ক: আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেকেই জীবন উৎসর্গ করেন। ভাষা শহীদদের স্মরণে সারা দেশে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে দিনটি। ক্রীড়াঙ্গনও নানা আয়োজনে একুশের প্রতি সম্মান জানিয়েছে। কানাডিয়ান প্রবাসী বাংলাদেশের তারকা […]