স্টাফ রিপোর্টার:
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গাবতলী পদ্মপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বিশিষ্ট সাংবাদিক জনাব আতিকুর রহমান রহমানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন আতিকুর রহমান রুমনের বড় ভাই অরেঞ্জ। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিভিন্ন গ্রাম থেকে আসা ও পদ্মপাড়া গ্রামের সকল পর্যায়ের মুসল্লীবৃন্দ। ইফতার পূর্বে নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জিয়া পরিবার, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন পদ্ম পড়া জামে মসজিদের পেশ ইমাম।