পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গাড়িচালক কেরামত আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬


‎জাতির সংবাদ ডটকম :

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (এফ ডাব্লিউ টি আই) আজিমপুরের গাড়ি চালক কেরামত আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।


‎ এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

‎অভিযোগে বলা হয়, কেরামত আলী দীর্ঘদিন ধরে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছেন এবং ভুয়া জ্বালানি বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছেন। প্রতি মাসে শত শত লিটার জ্বালানি খরচ দেখিয়ে তিনি নিয়মিত বিল উত্তোলন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এছাড়া, তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে প্রভাব খাটিয়ে নিয়োগ, বদলি ও আউটসোর্সিং কার্যক্রমেও হস্তক্ষেপ করছেন বলে দাবি করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের পর থেকে তিনি কোনো মন্ত্রীর গাড়িচালক হিসেবে দায়িত্বে না থাকলেও সরকারি গাড়ি ও সুবিধা ব্যবহার অব্যাহত রেখেছেন। এমনকি গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার এবং দীর্ঘদিন ধরে নিজের নিয়ন্ত্রণে রাখার অভিযোগও রয়েছে।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিযোগকারী।

‎এসব অভিযোগের ব্যাপারে  জানার জন্য গাড়ীচালক মোঃ কেরামত আলীর মুটোফোনে যোগাযোগ করলে তিনি  বলেন,
‎আমার বিরুদ্ধে আনিতো  সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের অনেকের কুকর্মের প্রমাণ আমার হাতে আছে। তারা অবৈধভাবে স্টাম্পের  মাধ্যমের লেনদেন করেছে এমন প্রমানও আমি দেখাতে পারবো। আপনারা প্রয়োজনে তদন্ত করে দেখুন। ওই কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার করিতেছে বিধায় আমি মতিঝিল মডেল থানায় একটি জিডি করেছি।