স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামাণিক, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আ. গাফফার, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান (সেলিম)।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে হাত ধোয়ার গুরুত্ব ও সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।