বগুড়ায় ধর্ষনের চেষ্টার দায়ে ২ জনের সশ্রম কারাদন্ড

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় ধর্ষনের চেষ্টার দায়ে ২ জনের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ হয়েছে ।
ধর্ষনের চেষ্টার দায়ে আসামী আব্দুল করিমের ৭ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ধর্ষনের চেষ্টায় সহযোগীতার দায়ে আসামী সজীব পাইকারের ৫ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক এ এস এম তাসকিনুল হক শুনানী অন্তে গতকাল উপরোক্ত সাজা প্রদান করেন । সাজাপ্রাপ্ত আসামী বগুড়া গাবতলী থানাধীন রামেশ্বরপুর পশ্চিম তেজো পাড়া গ্রামের মৃত মজিবর রহমান (মজি) পাইকারের পুত্র । অপর আসামী একই গ্রামের রবিউল ইসলামের পুত্র। জানা গেছে, মামলার বাদী একই গ্রামের হাফিজার রহমানের স্ত্রী মোছাঃ সীমা খাতুন । সীমা খাতুনের স্বামী বিদেশে থাকার কারনে সাজাপ্রাপ্ত আসামী আঃ করিম বাদীনিকে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিত। বাদীনি তাতে সাড়া না দেওয়া গত ১৮ ফেবুয়ারি ২০২২ তারিখে আসামী আঃ করিম বাদীনিকে তার স্বামীর বাড়ীতে একা পেয়ে সকাল ১০ টার দিকে চাকুর ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে । আর তাকে সহযোগীতা করে আসামী সজীব। বাদিনী কোটে এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপরোক্ত ২ আসামীর বিরুদ্ধে মামলা করে। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোজাম্মেল হক। আসামী পক্ষে ছিলেন এ্যাডঃ সৈয়দ জহুরূল হক ।