গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত ২ নম্বর স্থায়ী কমিটি কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মো. তাজউদ্দীন খান (মেহেরপুর-১)।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে সংসদ সচিবালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।