ইসরাইলি হামলায় লেবাননে উদ্ধারকর্মীসহ নিহত ৮

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মাঝেও লেবাননে নতুন করে চালানো ইসরাইলি হামলায় ৩ উদ্ধারকর্মীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়াও, এ ঘটনায় লেবাননের সেনাবাহিনীর ২ সদস্য আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি বড় সুড়ঙ্গ নেটওয়ার্ক খুঁজে পেয়ে ধ্বংস করা হয়েছে।

মার্চের শুরু থেকে ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে, তারা দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে।

১৭ এপ্রিলের নড়বড়ে যুদ্ধবিরতির পরও সহিংসতা অব্যাহত রয়েছে।

উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ করছে।