পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং

বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

 

উপজেলা প্রতিনিধি: শ্রীমঙ্গল (মৌলভীবাজার)।।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের উদ্যোগে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম চালানো হয়।

উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।


বাজার পরিদর্শনকালে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও মাপের সঠিকতা নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে সার্বিক বিষয় তদারকি করা হয়। অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক মো. আল-আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিং কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশ-এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং বাজারে অস্থিরতা সৃষ্টি না হয়।