পরীক্ষামূলক ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, মন্ত্রিসভা কমিটি গঠন

শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

দেশের ৮ বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ফ্যামিলি কার্ড শুরু করবে সরকার। এ বিষয়ে অর্থমন্ত্রীকে সভাপতি করে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

১৫ সদস্যের এই মন্ত্রিসভা কমিটি গঠন করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব।