আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ৭ মাত্রার বিধ্বংসী জোড়া ভূমিকম্প হয়েছে। এরপর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর-গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে।
বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এ তথ্য জানান।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রড্রিগেজ বলেন, ‘এ পর্যন্ত আমরা ৩২ জনের মৃত্যুর ও ৭০০ জনের বেশি আহত হওয়ার খবর পেয়েছি।’
তিনি জানান, রাজধানীর কাছাকাছি অবস্থিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল লা গুয়াইরার পরিস্থিতি সম্পর্কে এখনও তার কাছে কোনো তথ্য নেই।