মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি জহিরুল ইসলাম মুন্না

সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার।।

অভিন্ন মানদন্ডে জানুয়ারী ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানা, অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না।
সোমবার মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়। জানুয়ারি /২০২৬ মাসে জেলার ” শ্রেষ্ঠ ওসি ” হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহন করেন এসকে জহিরুল ইসলাম মুন্না। এছাড়াও শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার গ্রহন করেন।
শ্রীমঙ্গল থানা ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, এ অর্জন শ্রীমঙ্গল বাসীর।তিনি বলেন, শ্রীমঙ্গলের মানুষ খুবই ভারো শান্ত ও ভদ্র। শ্রীমঙ্গলের মানুষের সহায়তার জন্যই তিনি পুরস্কার পেয়েছেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল বাসীর সহযোগিতা কামনা করেন।