দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে কাতারের সামরিক বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দোহা জুড়ে এএফপির সাংবাদিকরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দোহা শহর থেকে সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে।

সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি।

এদিকে, সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরও হামলার খবর পাওয়া যাচ্ছে।