আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টার্মার সোমবার বলেছেন যে, যুক্তরাজ্য মিত্রদের সঙ্গে একটি ‘বাস্তবসম্মত’ পরিকল্পনা তৈরি করার জন্য কাজ করছে, যা হরমুজ প্রণালী পুনঃখোলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথকে পুনরায় চালু করতে সক্ষম হবে।
লন্ডন থেকে এএফপি জানায়, সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আমাদের সব মিত্র দেশের সঙ্গে, ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করে, একটি কার্যকর যৌথ পরিকল্পনা তৈরির জন্য কাজ করছি, যাতে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপন করা যায় এবং অর্থনৈতিক প্রভাব কমানো যায়।’
স্টারমার আরও জানান, তিনি এ পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের এবং আমাদের মিত্রদের রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তবে আমরা বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ব না।’