সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক আবদুল ওহাবের মৃত্যু

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আবদুল বাসেদ সিনিয়র রিপোর্টার নোয়াখালী: জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম রহিম উল্যাহর পিতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক আলহাজ্ব মো. আবদুল ওহাব(৯০) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তাঁর বড় ছেলে এস.এম রহিম উল্যাহ জানান, সোমবার রাত ৮.৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি গত বৃহস্প্রতিবার মধ্যরাত থেকে বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং সর্বশেষ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে ও ছয় মেয়ে সহ অসংখ্য আত্মীয়- স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মঙ্গলবার দুপুর ২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিকদার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

নোয়াখালী জেলা জাসদের সাধারণ সম্পাদক এস.এম রহিম উল্যাহর পিতার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহিল কাইউম, ওবায়দুল রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, জাসদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মনির হোসেন, সহ দপ্তর সম্পাদক প্রকৌশলী হারুনুর রশিদ সুমন, নোয়াখালী জেলা জাসদের আহবায়ক মফিজুর রহমান, কাছারীর হাট শহীদ কর্ণেল তাহের স্মৃতি সংসদ, কর্ণেল তাহের স্মৃতি কিন্ডারগার্টেনসহ
বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করছে।