আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসলামী বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, তিনি শান্তি প্রতিষ্ঠা ও পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করবেন। তিনি মার্কিন ও ইসরায়েলি হামলাকে গভীরভাবে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, এটি নেতানিয়াহুর উসকানিমূলক কর্মকাণ্ড দিয়ে শুরু হয়েছে।এরদোয়ান বলেন, যে কারণে […]
ক্রীড়া প্রতিবেদক: ইসরায়েল-ইরানের সংঘাতে জেদ্দা বিমানবন্দরে আটকে পড়া মুশফিকুর রহিমের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সোমবার সকালেই দেশে ফিরে আসবেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় মাঝ আকাশ থেকে তার বহনকারী বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। এতে […]
বিনোদন প্রতিবেদক: ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর নামে মামলা হয়েছে। ‘আত্মহত্যার প্ররোচনার’ অভিযেগে করা ওই মামলায় আলভীর সঙ্গে তার মা নাসরিন সুলতানা শিউলি ও ‘প্রেমিকা’ ইফফাত আরা তিথিকে আসামি করা হয়েছে বলে পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান জানিয়েছেন। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার […]
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর, জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মাসে ব্যাংকিং চ্যানেলে ৩০২ কোটি ডলার এসেছে। এর আগে জানুয়ারিতে ৩১৭ ও ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার। রবিবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ফেব্রুয়ারির ২৮ দিনে দেশে […]
নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘সংসদ সদস্যদের প্রতি আহ্বান থাকবে আপনারা যদি শেখ হাসিনার ফ্যাসিবাদের কন্টিনিউশেন না চান, তাহলে ফ্যাসিবাদের উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে অভিশংসন করবেন। এ ব্যাপারে এনসিপির সংসদ সদস্যরা ভূমিকা পালন করবে। সংসদ সদস্যদের রাষ্ট্রপতিকে অভিশংসন করেই যাত্রা শুরু করতে হবে।’ […]
জাতির সংবাদ ডটকম।। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল (কমলাপুর) স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার দুপুরে স্টেডিয়ামটি আকস্মিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই অসন্তোষ ব্যক্ত করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের বেহাল দশা লক্ষ্য করেন। […]
মোঃ মোহন আলী।। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এক শোকবার্তায় দলটি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। দলের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের […]
নিজস্ব প্রতিবেদক: রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে জানিয়ে ইসি মাসউদ […]
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) সাংবাদিকদের এ তথ্য জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতির ওপর বিশেষ জোর দেন। তিনি উদ্ধার তৎপরতা ও […]
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ অতি শিগগির আইনের আওতায় আনা হবে। কীভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করতে চাই না। অ্যাকশন শুরু হবে শিগগির। রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা […]