আবদুল বাসেদ সিনিয়র রিপোর্টার নোয়াখালী: হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির তঅভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহম্মদ সেলিম। সোমবার (১৭ আগষ্ট) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। এসময় হেযবুত তওহীদের এই শীর্ষ নেতা বলেন, হেফাজতে ইসলামের […]
আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্র্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ-উপাচার্য বলেন, তোমাদের এই দেশের প্রতি দায়বদ্ধতা […]
জাতির সংবাদ ডটকম।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ নির্মাণ—এই অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা। আগামী দিনগুলোতে জনগণকে সঙ্গে নিয়ে এই পথ আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। তিনি বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রায়শই আছড়ে পড়ে উপকূলীয় অঞ্চলে। দুর্যোগের […]
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আজ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে এই আধুনিক ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। […]
নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে দোহার উদ্দেশে রওনা হন তিনি। আগামী ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে […]
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় এডুকেশন এভাব অল-এর অর্থায়নে এবং ব্র্যাকের উদ্যোগে বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। সভায় মৌলভীবাজার সদর উপজেলা যুব উন্নয়ন […]
স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহারের কৃতী সন্তান ও সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের […]
।। ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন।। বাংলাদেশের রাজনীতি যখন নতুন বাস্তবতা, প্রত্যাশা ও দায়িত্বের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন অভিজ্ঞ, পরিশীলিত ও রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান ব্যক্তির সম্ভাব্য অভিষেক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিএনপির দীর্ঘদিনের মহাসচিব, দুঃসময়ের পরীক্ষিত কাণ্ডারি এবং জাতীয় রাজনীতির সুপরিচিত ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে […]
জাতির সংবাদ ডটকম।। মানবজীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ এবং বাজার থেকে অপসারণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে কর্তৃত্ববিহীন ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাইকোর্ট বিভাগ রুল নিসি জারি করেছেন। বিচারপতি জে.বি.এম. হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়া-এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত […]