নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী […]
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পদক প্রদান করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত […]
নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জেদ্দায় আয়োজিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বিশেষ জরুরি বৈঠকে অংশ নিতে তাঁর এই সফর। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। […]
মোঃ রফিকুল ইসলাম সোহাগ।। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) হিসেবে আলোচনায় উঠে এসেছেন কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান। দলীয় ও রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি […]
বিনোদন ডেস্ক: অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে অবস্থান করছেন কলকাতায়। দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিন্স’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতেই তার এই সফর। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করলেও, এবারই প্রথম কলকাতার অলিগলিতে পুরোদমে শুটিং করার স্বাদ নিচ্ছেন তিনি। সম্প্রতি এক আলাপচারিতায় এই অভিনেত্রী কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা, সেখানকার সংস্কৃতি এবং বাংলাদেশ ও ভারতের শোবিজ নিয়ে […]
ক্রীড়া ডেস্ক: শতরান করে তাঁদের হাত থেকে ম্যাচ বার করে নিয়েছেন হ্যারি ব্রুক। দলকে পৌঁছে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। যাতে তাঁদের শেষ চারে যাওয়ার সুযোগও ধাক্কা খেয়েছে। তবু ইংল্যান্ড অধিনায়কের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ব্রুক ৫০ বলে চারটি ছক্কা ও ১০টি চার মেরে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন। পাকিস্তানের […]
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে গত সোমবার থেকে শুরু হওয়া প্রলয়ঙ্কারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্তত ৪০ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মিনাস গেরাইস অঙ্গরাজ্যে রাতভর […]
জাতির সংবাদ ডটকম।। নারী সংরক্ষিত আসনে বিএনপি থেকে আলোচনায় যার নাম উঠে আসলো তিনি হলেন মোছাম্মৎ ললিতা গুলশান মিতা, ললিতা গুলশান মিতা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-দপ্তর সম্পাদক। প্রশ্ন করতে পারেন কে এই ললিতা গুলশান মিতা? তিনি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনীতির হাথে খড়ি। ১৯৯৫ সালে ইশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী […]
নিজস্ব প্রতিবেদক: তিন কর্মকর্তার শোকজ নোটিশ, বদলি প্রত্যাহার ও অন্যান্য দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতিতে যাবে বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ৩০তলা ভবনের নিচে বাংলাদেশ ব্যাংক অফিসার্স […]