জাতির সংবাদ ডটকম।। দেশনেত্রী, গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিআরজেইউ) সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। বিবৃতিতে বিআরজেইউর নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠার পেছনে আপসহীন নেত্রী বেগম […]
বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি: এই অর্থ বছরেই স্থানীয় সরকারের ৫টি নির্বাচন হবে। সেই আলোকে কাজ করছে নির্বাচন কমিশন। তবে এর জন্য বিশাল অর্থ ব্যায় হবে এর জন্য সংশ্লিষ্ট দপ্তরের ক্লিয়ারেন্স পেলেই তফশিল ঘোষনা করা হবে। শুক্রবার শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান খুকুর ৫৭ তম […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ানো ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন। ডিএসসিসি প্রশাসক এ প্রসঙ্গে আরও বলেন, ‘ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই চলাচলের […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা। নতুন ১৫ তলা ভবনটি আগামীকাল শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবনটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে এক হাজারে। প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন সকাল ১০টায় নতুন এই ভবনটির শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস […]
বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার।। মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধের কারণে শ্রীমঙ্গলের ওপর দিয়ে চলাচলকারী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে যাত্রী ওঠানামার সুযোগ বন্ধ রয়েছে। এতে শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মধ্যে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের পাশাপাশি পর্যটক, শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ অবস্থায় জনস্বার্থে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো […]
জাতির সংবাদ ডটকম।। সিলেট বিভাগ সাংবাদিক সমিতি- সিবিসাস’র অর্থ সম্পাদক এবং দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক বেনু সূত্রধর-এর পিতা লালমোহন সূত্রধর-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিবিসাসের ভারপ্রাপ্ত সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক রহিম শেখসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। দপ্তর সম্পাদক জামিল আহমদ স্বাক্ষরিত শোকবার্তায় সিবিসাস নেতৃবৃন্দ বেনু সূত্রধরের পিতার আত্মার […]
জাতির সংবাদ ডটকম।। দেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, কোকো শুধু ক্রীড়া সংগঠকই ছিলেন না, বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিক ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর […]
জাতির সংবাদ ডটকম।। নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, আগামী ৩০ আগস্ট ডেনমার্কের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটি হবে একটি আধুনিক ও পরিবেশবান্ধব গ্রিন টার্মিনাল, যেখানে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। টার্মিনালের ক্রেনসমূহ অফিস থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, যা […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের […]
নিজস্ব প্রতিবেদক: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় […]