জাতির সংবাদ ডটকম।।
সিলেট বিভাগ সাংবাদিক সমিতি- সিবিসাস’র অর্থ সম্পাদক এবং দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক বেনু সূত্রধর-এর পিতা লালমোহন সূত্রধর-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিবিসাসের ভারপ্রাপ্ত সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক রহিম শেখসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
দপ্তর সম্পাদক জামিল আহমদ স্বাক্ষরিত শোকবার্তায় সিবিসাস নেতৃবৃন্দ বেনু সূত্রধরের পিতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।