মোঃ মোহন আলী।। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দেশের জনসাধারণ ও সকল মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এবিএম সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেড করা হয়েছে। এমতাবস্থায় আমার নাম ও পদবী ব্যবহার করে যে কোন ব্যক্তি জাল […]
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার হয়েছেন । সচিবালয়ের এক কর্মচারীর ছেলের অপহরণের কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়। ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনা সামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা […]
ক্রীড়া প্রতিবেদক: পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক। তার পদত্যাগের পর থেকেই গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এবার সেই দায়িত্ব পেলেন আরেক পরিচালক আসিফ আকবর। এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ। গত ২২ ফেব্রুয়ারি […]
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া গতরাতে ইউক্রেনের ওডেসা অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় কমপক্ষে তিন ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার এই হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার জানিয়েছে, ওডেসা অঞ্চলে রাশিয়ার […]
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশন সহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দ। মন্ত্রী তাঁর দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দকে স্বাগত জানান। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকবৃন্দ তাঁদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক […]
স্টাফ রিপোর্টার: দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্হানীয় সরকার নির্বাচন হবে কিনা সেটা সংসদে নির্ধারিত হবে, জানিয়েছেন স্হানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,এমপি। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এর নির্বাচন প্রথমে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্হানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। ধাপে ধাপে পৌরসভাসহ সব স্হানীয় সরকার […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে দিনের শুরুতেই প্রধানমন্ত্রী […]
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।এসব হিসাবে ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন […]
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন […]
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং এক বার্তায় জানায়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। ধাপে ধাপে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির অন্যতম […]