নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে, অভিন্ন অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা প্রস্তুত। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান জানায় যুক্তরাজ্যের Foreign, Commonwealth & Development Office (এফসিডিও)। বিবৃতিতে এফসিডিওর একজন মুখপাত্র বলেন, […]
উপজেলা প্রতিনিধি: শ্রীমঙ্গল(মৌলভীবাজার)।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শনিবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ এলাকায় নিজ হাতে একটি ব্যানার খুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার […]
নিজস্ব প্রতিবেদক: দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), […]
উপজেলা প্রতিনিধি: শ্রীমঙ্গল (মৌলভীবাজার)।। মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে এ এলাকার অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এবং অনুন্নত স্বাস্থ্যখাতের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া […]
মোঃ মোহন আলী।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভুমিধস বিজয় অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডাঃ শফিকুর রহমান এবং এনসিপির মুখ্যপাত্র সজিব ভুঁইয়া-কেও […]
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। শপথ কে পড়াবেন তা এখনও নির্ধারণ করা হয়নি। তা জানিয়ে দেওয়া হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, […]
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত আবুল কালামের নিজ বাড়ীতে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি সর্বস্তরের নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এ সময় উপজেলা মনোহরগঞ্জ উপজেলা […]
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইউং। অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল […]
স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে মিলিত প্রচেষ্টায় লড়াকু পুঁজি গড়ার পর বল হাতে জ্বলে উঠলেন ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স। অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিল জিম্বাবুয়ে। কলম্বোয় আসরের ‘বি’ গ্রুপের ম্যাচে শুক্রবার ২৩ রানে জিতেছে জিম্বাবুয়ে। ১৬৯ রানের পুঁজি গড়ে দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে তারা অজিদের গুঁটিয়ে দেয় ১৪৬ রানে। […]
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়ে কিম জু এ-কে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন। সংস্থাটি বলছে, কিশোরী জু এ এখন সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি। সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার সংসদ সদস্যদের এক বৈঠকে এ তথ্য জানায়। পরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ পার্ক সন-উন ও লি সিয়ং-গওন সংবাদমাধ্যমকে বিষয়টি জানান। […]