জাতির সংবাদ ডটকম।। গণপরিবহনকে ধূমপানমুক্ত ও তামাকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর প্রশিক্ষণ কার্যক্রমে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে “বিআরটিসি প্রশিক্ষণ মডিউলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আজ (৩০ জুলাই ২০২৬) বিআরটিসি […]
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক অস্থিরতা, তীব্র আন্দোলন এবং জুলাই-আগস্টের অভূতপূর্ব রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আজ এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের ত্যাগ ও আত্মাহুতির পর তৈরি হওয়া এই নতুন পরিবেশে জনগণের মূল চাওয়া এখন খুবই স্পষ্ট—একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল বাংলাদেশ। দেশের মানুষ আর রাজপথের সংঘাত, মারামারি, রাস্তা অবরোধ কিংবা […]
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতের এক স্থানীয় নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার সময় উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন প্যাদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। […]
জাতির সংবাদ ডটকম।। যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়া নেতারা আবারও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে নানা ধরনের অনিয়ম, পদ বাণিজ্য এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে এসব অভিযোগের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ […]
আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী -নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কোম্পানীগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ক্যাম্পাসে সবুজায়নের গুরুত্বের কথা উল্লেখ করে […]
আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলসমূহ ও আইসিটি সেল পরিদর্শন করেছেন। আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে পরীক্ষার হলসমূহ পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষা পরিচালনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক বিষয়সমূহ সম্পর্কে অবগত হন। এ সময় উপাচার্য সুশৃঙ্খল […]
ক্রীড়া ডেস্ক: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের বড় মাঠের কথা মাথায় রেখে ভারতের মাঠগুলোর বাউন্ডারি বড় করার আহ্বান জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাঠের বাউন্ডারি তুলনামূলক বড় হয়ে থাকে। সেই কথা মাথায় রেখে ভারতের মাঠগুলোর […]
আন্তর্জাতিক ডেস্ক: : জাপানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি কারখানায় অন্তত১৩ জন নিহত হয়েছেন।দক্ষিণ জাপানে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর গতকাল বুধবারেও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত ব্যক্তিদের খুঁজে বের করতে মরিয়া হয়ে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় সরকারের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। মঙ্গলবারের ভূমিকম্পের প্রায় এক […]
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৯ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সার্ককে কার্যকর করতে একমত প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত। ভারপ্রাপ্ত স্পিকার বলেন, পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশসমূহের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষে […]
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বন্যপ্রাণী রক্ষার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রায় একশ বছর আগে বিশ্বে বাঘের […]