আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলসমূহ ও আইসিটি সেল পরিদর্শন করেছেন। আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে পরীক্ষার হলসমূহ পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষা পরিচালনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক বিষয়সমূহ সম্পর্কে অবগত হন। এ সময় উপাচার্য সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আহ্বান জানান।
পরে আইসিটি সেল পরিদর্শনকালে উপাচার্য সেলের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীবান্ধব আরও কি ধরণের উদ্যোগ গ্রহণ করা যায় সে সম্পর্কে আলোকপাত করেন এবং সেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, আইসিটি সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।